এবার দেশ গড়ার পালা আমাদের: তারেক রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এ বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। আজকের দিনটি আমাদের জন্য অন্যরকম। তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে দেশের জনগণ আবার রাষ্ট্র পরিচালনা ম্যান্ডেট দিয়েছে। জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এ বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গঠনের পালা আমাদের। দেশ গঠনের যাত্রায় আপনি, আমি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়কে শান্তভাবে ও দায়িত্বশীলভাবে উদযাপন করেছি। উসকানির পরও সবাইকে শান্ত থাকতে বলেছি। SHARES রাজনীতি বিষয়: