ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। একই বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তায় মার্কিন দূতাবাস বলে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানানো হয়। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিএনপি। SHARES জাতীয় বিষয়: