ডেস্ক রিপোর্ট: শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন গ্রেফতার হয়েছেন।
রোববার (৮ মার্চ) এক প্রতিবেদেন এই খবর জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়।
প্রতিবেদনে বলা হয়, শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত দুই জন গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন হাদি। তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। কিন্তু শেষ পর্যন্ত আর বেঁচে ফিরতে পারেননি শরিফ ওসমান হাদি।