চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় গিয়ে তারেক রহমান এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুফতি রেজাউল করীমের সঙ্গে তার ভাই মুফতি ফয়জুল করীম, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ও আবুল খায়ের মোহাম্মদ এসাহাক এবং দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শিষ্টাচারের এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনীতির বর্তমান বাস্তবতায় পারস্পরিক আস্থা ও সমন্বয়ই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি। SHARES জাতীয় বিষয়: