দেশে ফের ভূমিকম্প অনুভূত PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপর ১টা ৫৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত কয়েকদিনে মিয়ানমার ও ভারতে কয়েকদফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল। SHARES জাতীয় বিষয়: