ধানের গুদামে মিললো ৭০০ লিটার জ্বালানি তেল PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: যশোরে একটি ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে জেলার মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্র জানায়, তব্বির রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার করা তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। সহকারী কমিশনার মাহির দায়ান আমিন বলেন, ‘শনিবার দুপুরে খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে তেল মজুত করা আছে। বিকেলে ঘটনাস্থলে গিয়ে তেলের প্রকৃত মালিক তব্বিরকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তিনটি ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’ জব্দ করা তেল মণিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে রাজস্ব খাতে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। SHARES সারা বাংলা বিষয়: