ডেস্ক রিপোর্ট: শুরু হয়েছে পবিত্র হজের খুতবা। এ বছর হজের খুতবা দিচ্ছেন মসজিদে নববির প্রধান খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের স্থানীয় সময় সোয়া বারোটার পর আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া শুরু করেন হজের খতিব। হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় এর অনুবাদ সরাসরি প্রচারিত হচ্ছে।
এর আগে রাত থেকেই আরাফাতের ময়দানে অবস্থান করছেন লাখ লাখ হাজি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর থাকবে পাহাড়েঘেরা এ প্রান্তর। এখানকার জাবালে রহমতে দাঁড়িয়ে প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।