পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা, মার্চেই মাঠে বাংলাদেশ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বিরতির সেই অধ্যায় শেষ হতে যাচ্ছে দ্রুতই। ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতির মধ্যেই আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে সফরকারী দল ঢাকায় পা রাখার পর প্রস্তুতির সময় পাবে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে লড়াই। একদিন বিরতির পর ১৩ মার্চ দ্বিতীয় ম্যাচ এবং ১৫ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। দুই দল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। আর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হয়েছিল ২০১৫ সালে। ফলে দীর্ঘ সময় পর আবারও ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে আতিথ্য দিচ্ছে টাইগাররা। আট দিনের এই সফরে তিন ম্যাচের বাইরে অনুশীলন ও বিশ্রামের জন্য তিন দিন সময় পাবে পাকিস্তান দল। সিরিজ শেষে ১৬ মার্চ বাংলাদেশ ছাড়বে তারা। আইসিসির বড় কোনো টুর্নামেন্ট না থাকায় চলতি বছরে দ্বিপাক্ষিক সিরিজেই ব্যস্ত সময় পার করার কথা বাংলাদেশের। সূচি অনুযায়ী এ বছর এখন পর্যন্ত নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে টাইগাররা। পাকিস্তান সুপার লিগ শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের সফর সূচি- ১১ মার্চ প্রথম ওয়ানডে, মিরপুর শুরু দুপুর ২:১৫ ১৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শুরু দুপুর ২:১৫ ১৫ মার্চ তৃতীয় ওয়ানডে, মিরপুর শুরু দুপুর ২:১৫ SHARES খেলাধুলা বিষয়: