ডেস্ক রিপোর্ট: পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এই কথা বলেছেন।
পুলিশে কোনো রদবদল হবে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমদ জানান যে কিছু পরিবর্তন আসবেই।
এছাড়া, সংসদ অধিবেশন সম্পর্কে জানান, যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সে বিষয়ে আলোচনা হয়েছে।
চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে আমাদের প্রতিবেদন জমা দিতে বলেছি। সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। একইসঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।