ভাতা দিয়ে তরুনদের পঙ্গু করা হবে- মোয়াজ্জেম হোসেন হেলাল PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬ মানিকগঞ্জ প্রতিনিধি: বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা চিন্তা করছেন একটি রাজনৈতিকদল (বিএনপি) বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। রবিবার বিকেলে শিবালয় উপজেলার মহাদেবপু ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত মানিকগঞ্জ–১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা হচ্ছে সবচেয়ে মেধাবী, তাদেরকে বেকার ভাতা দিয়ে পঙ্গু করা হবে না। প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ সৃষ্টি করা হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষ তার পরিবার ও সমাজের দায়িত্ব পালন করতে পারবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। অথচ একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণ সমাজকে ভাতা নির্ভর করে রাখতে চায়।জামায়াতে ইসলামী এই ধ্বংসাত্মক দর্শনে বিশ্বাস করে না। আমরা শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করবো। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব খাতে সমান ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইনশাল্লাহ, এই লক্ষ্য বাস্তবায়নে দলটি কোনো আপস করবে না। জামায়াতে ইসলামের আমির জাতির সামনে আমাদের নীতিমালা ও পলিসি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আপনারাও আপনাদের পলিসি উপস্থাপন করুন। জনগণ নিজেরাই তুলনা করবে, বিচার করবে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না। জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ঢাকসুর এজিএস আব্দুল হালিম আরিফ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সদস্য সাইয়েদুজ্জামান আলভিসহ অন্যরা বক্তব্য রাখেন। SHARES রাজনীতি বিষয়: