মন্ত্রিসভার শপথ বর্জন এনসিপির PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও সাম্প্রতিক গণভোটের জনরায়কে ধারণ করে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে দলটি। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হওয়ায় বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে এনসিপি। দলটির নেতা সালেহ উদ্দিন সিফাত নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে এনসিপি জুলাইয়ের শহীদদের রক্ত ও জনগণের পবিত্র আমানত হিসেবে বিবেচনা করে। তার ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে হলে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে। সেই কারণেই দলটি সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংস্কার পরিষদের শপথকে সমান গুরুত্ব দিচ্ছে। SHARES জাতীয় বিষয়: