মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার জামায়াতের মহিলা সংগঠনের মিছিলে যোগদানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জেনারেল হাসপাতালের আরএমও হাসেন ইমাম জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। এদিকে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ মুফতি আমির হামজার সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।