যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকবেন তারেক রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ডেস্ক রিপোর্ট: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ রেখেছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করেছেন। এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরপরই তিনি ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন। নতুন এ মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টনের পর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। SHARES জাতীয় বিষয়: