সনি র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকা সনি র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনসহ তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। অপর দুই ব্যক্তি হলেন- আকরাম হোসেনের ভাই সনি র্যাংগসের ডিএমডি বিনাস হোসেন ও সাচিমি ওগাওরা হোসেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের উপ সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত সনি র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার ভাই প্রতিষ্ঠানটির ডিএমডি বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর /অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব বিভিন্ন জায়গায় স্থানান্তর করার পায়তারা করছেন। এজন্য এসব সম্পদ রোধকল্পে এবং অপরাধের আলামত রক্ষায় তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন। SHARES আইন আদালত বিষয়: