১০ বছরের সাজা থেকে জি কে শামীম খালাস PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫ ডেস্ক রিপোর্ট: অর্থপাচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। আলোচিত ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তারের পর এই মামলায় তিনি দণ্ডিত হন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই এই মামলায় জি কে শামীমকে ১০ বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জিকে শামীমকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরের বছরের ৪ আগস্ট অর্থপাচার মামলায় শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর ১০ নভেম্বর ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সেই মামলায় তাদের ১০ বছরের সাজা ঘোষণা করে আদালত। SHARES আইন আদালত বিষয়: