বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়েছে।’

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সাম্প্রতিক সময়ের হামলাগুলোর মধ্যে এটিই ছিল ‘সবচেয়ে তীব্র’। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

হামলার প্রায় ছয় ঘন্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার বাগদাদের যা গ্রিন জোন লক্ষ্য করে হামলা চালাচ্ছে।