ঈদের দিনে যেমন থাকবে আবহাওয়া PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬ ডেস্ক রিপোর্ট: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এই খুশির দিনে দেশজুড়ে বৃষ্টির বাগড়া আসতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন সকাল থেকেই দেশের আটটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। SHARES আবহাওয়া বিষয়: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এই খুশির দিনে দেশজুড়ে বৃষ্টির বাগড়া আসতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।