এনসিপির ৮৭ নেতাকর্মীর একযোগে পদত্যাগ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটির জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সবাই একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা জানান, তারা ইতোমধ্যে পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্য একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই তারা এ পদক্ষেপ নিয়েছেন। নেতাকর্মীদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিলেও জোটের সিদ্ধান্তে দলটি তার আদর্শ থেকে সরে গেছে বলে মনে করছেন তারা। রাঙামাটি জেলা এনসিপির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দলের দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা সুলতানা ঝুমা মনে করেন, নির্বাচনের পর পদত্যাগের পেছনে অন্য রাজনৈতিক চাপ থাকতে পারে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন অসিম চাকমা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ঘটনায় পার্বত্য অঞ্চলে এনসিপির সাংগঠনিক কাঠামো বড় ধরনের সংকটে পড়তে পারে। SHARES রাজনীতি বিষয়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটির জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সবাই একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।