এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী । দলটির ঢাকা মহানগর উত্তর শাখায় এসব নেতাকর্মীরা যোগ দিয়েছেন। শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এদিন সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন। এসময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নতুন যোগ্য দেওয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। SHARES রাজনীতি বিষয়: