তোফায়েলের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, নেতা-কর্মী আটক PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৬ ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডির মাসজিদ- উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ থেকে ২০ জন আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী। সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। জানাজায় এসে মিছিল দেওয়ার ঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি বলেন, যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যেতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজন আটক সে বিষয় এখনই বলতে পারবো না। যাচাই-বাছাই করে জানানো হবে। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে, তাদের ধরা হয়েছে। তবে যদি সাধারণ মানুষ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। SHARES জাতীয় বিষয়: