জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। SHARES রাজনীতি বিষয়: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।