জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে এবার লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ দেওয়া হবে।