নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারলো কিনা: যুবদল নেতা নয়ন PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জামায়াতের মুখে স্বাধীনতার কথা হলো দুই দিনের শিশুর মুখে বুলি শোনার মতো-বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যুবদল নেতা নয়ন বলেন, ‘দুই দিনের বাচ্চা যেমন কথা বলতে পারে না, তেমন জামায়াত-শিবিরের মনে স্বাধীনতা কখনো স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তারা ৫২, ৭১, ৯০-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জুলাই-আগস্টের আন্দোলনেও জামায়াত-শিবিরের একটা লোক মাঠে এসে মিছিল-মিটিং করেছে, এমন কোনো ছবি বা ফুটেজ নেই।’ নয়ন আরও বলেন, ‘ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি ম্যাসেজ দিয়েছিল সেই আঠারো বছর আগে। সবসময় একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনও করে। আমি সবসময় আতঙ্কে থাকি, আমার আসপাশে না জানি কতগুলো জামায়াত-শিবির আছে গুপ্তভাবে। আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি জামায়াত-শিবির ছুরি দিয়ে খোঁচা মারলো কিনা। এদের নিয়ে সাধারণ জনগণ সবসময় একটা ভয়ে থাকে। এই কারণে বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।’ SHARES রাজনীতি বিষয়: