প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সাইয়েদ বিন আব্দুল্লাহকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-২ পদমর্যাদায় সাইয়েদ বিন আব্দুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) নিয়োগ বহাল থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে। SHARES প্রচ্ছদ বিষয়: