বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬ ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতে ইমামতি করেন। নামাজের আগে ইমাম মাওলানা মিজানুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরো চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতের পর বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। বায়তুল মোকাররমে ঈদের জামাতে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম। SHARES প্রচ্ছদ বিষয়: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।