সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, প্রকাশ সোমবার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট। জামায়াত জোট থেকে এনসিপি একটি নারী আসন পাবে। তবে দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি দুটি আসন দাবি করছে জোটের কাছে।

দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জামায়াতের এক সহকারী সেক্রেটারি এ তথ্য জানান গণমাধ্যমে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম জানানো হবে। এনসিপি একটি আসন পাচ্ছে, আনুপাতিক হারে আরও একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আলোচনা চলছে।

আনুষ্ঠানিকভাবে সোমবার (২০ এপ্রিল) তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।