সিইসির সাথে বৈঠকে যাবে ১১ দলীয় জোট PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা। বৈঠকে নির্বাচন ইস্যুতে বিভিন্ন বিষয় তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। SHARES রাজনীতি বিষয়: