নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসা থেকে বের হয়ে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে ৮ টা নাগাদ নাহিদ ইসলামের বাড্ডার বাসায় পৌঁছান তারেক রহমান। এসময় নাহিদ ইসলাম বাসার নিচে এসে তারেক রহমানকে স্বাগত জানান এবং বাসার অভ্যন্তরে নিয়ে যান। পরে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান নাহিদ ইসলাম। এসময় সেখানে দলটির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও আখতার হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করলেন দলটির প্রধান তারেক রহমান। SHARES রাজনীতি বিষয়: