রমজানের জন্য শারীরিক প্রস্তুতি নেবেন যেভাবে PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ডেস্ক রিপোর্ট: প্রথম দিকের ক্লান্তি বা মাথাব্যথা সহজেই এড়ানো সম্ভব। চলুন, জেনে নিই শারীরিক প্রস্তুতির কিছু সহজ উপায়। ক্যাফেইন ও চিনি কমানো: চা, কফি বা অতিরিক্ত মিষ্টি পানীয় পানের অভ্যাস ধীরে ধীরে কমিয়ে আনুন। এতে রোজার শুরুতে ক্যাফেইনের অভাবে মাথাব্যথা হওয়ার ঝুঁকি কমবে। খাবারের সময় পরিবর্তন: হঠাৎ করে রোজা শুরু না করে এখন থেকেই খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে দিন। বিশেষ করে দুপুর ও সকালের নাশতার সময়গুলোতে পরিবর্তন আনলে শরীর দ্রুত মানিয়ে নিতে পারবে। পুষ্টিকর খাবার নির্বাচন: খাদ্যতালিকায় প্রোটিন, শাকসবজি, ফল এবং আঁশযুক্ত খাবার বাড়ান। এগুলো হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান: শরীরকে আর্দ্র রাখতে এখন থেকেই প্রচুর পানি পান করুন। পানিশূন্যতা রোজার সময়ের সবচেয়ে বড় সমস্যা, তাই আগে থেকেই শরীরকে তৈরি রাখা ভালো। ঘুমের অভ্যাস: সাহরির জন্য যেহেতু শেষ রাতে উঠতে হবে, তাই এখন থেকেই রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং ভোরে ওঠার অভ্যাস করুন। বিশেষ সতর্কতা যাদের জন্য: ১। বয়স্ক ও শিশু: বয়স্কদের ক্ষেত্রে পানিশূন্যতা বা রক্তচাপের দিকে নজর রাখা জরুরি। যারা প্রথমবার রোজা রাখবে, সেসব শিশুদেরও মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। ২।দীর্ঘমেয়াদি রোগী: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উচিত রোজা শুরুর আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ এবং খাবার পরিকল্পনা ঠিক করে নেওয়া। ৩। হালকা ব্যায়াম: শরীরকে সচল রাখতে প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটা বা হালকা স্ট্রেচিং করার চেষ্টা করুন। এটি আপনার রক্তসঞ্চালন ঠিক রাখবে এবং রোজার দিনগুলোতে শক্তি জোগাবে। SHARES জীবন-যাপন বিষয়: