একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এসময় রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। SHARES রাজনীতি বিষয়: