আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

নতুন দুই প্রসিকিউটর হলেন— মার্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অন্যদিকে, মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা এবং তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।