দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

অ্যাটর্নি জেনারেল দেশের প্রধান আইন কর্মকর্তা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রুহুল কুদ্দুস কাজল।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ১৭তম অ্যাটর্নি জেনারেল হন বিএনপিপন্থী আইনজীবী মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করেন। ঝিনাইদহের একটি আসন থেকে বিজয়ী হয়ে তিনি ইতোমধ্যে বিএনপি সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।