কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে: বিদ্যুৎমন্ত্রী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ৫, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: কোথাও এখন বিদ্যুতের লোডশেডিং নেই দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, লোডশেডিং এখন কোথাও নেই। তবে বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে। মঙ্গলবার (৫ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গ্রামে লোডশেডিং হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানির কারণে লোডশেডিং হচ্ছে না। সাময়িক সমস্যা ছিল দুটি উৎপাদন কেন্দ্রের সমস্যার কারণে। তখন লোডশেডিং হয়েছিল। গরম শুরু হলে লোডশেডিং হতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী উল্টো সাংবাদিককে বলেন, আপনি এখান থেকে বের হওয়ার পর বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, কিছুদিন আগে জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। ডিসিদের সহযোগিতায় এর উত্তরণ হয়েছে। তিনি আরো বলেন, সব সরকারি স্থাপনায় সোলার প্যানেল বসানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটা করতে বলা হয়েছে। দুই থেকে তিন মাসের মধ্যে এটা বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে। SHARES জাতীয় বিষয়: কোথাও এখন বিদ্যুতের লোডশেডিং নেই দাবি করে বিদ্যুৎজ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেনলোডশেডিং এখন কোথাও নেই। তবে বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে।