গ্লাভস-হেলমেট ছুড়ে শাস্তি পেলেন সালমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬ সালমান আলী আগা ডেস্ক রিপোর্ট: রানআউটের পর মেজাজ হারিয়ে রাগের মাথায় গ্লাভস-হেলমেট ছুড়ে মারায় শাস্তি পেতে হলো পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। এ ঘটনায় সালমানকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত দুই বছরের মধ্যে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান। গতকাল বাংলাদেশ-পাকিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে ১২৮ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ইনিংসের ৩৯ তম ওভারটি করতে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে সোজা ব্যাটে খেলেন মোহাম্মদ রিজওয়ান। কিছুটা দৌড়ে পা দিয়ে বল থামান মিরাজ। পাশেই থাকা সালমান বল তুলে মিরাজকে দেওয়ার চেষ্টা করলেও আগেই বল তুলে স্টাম্প ভাঙেন বাংলাদেশ অধিনায়ক। এরপর তাঁর আবেদনে সাড়া দিয়ে সালমানকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। যেটা মেনে নিতে পারেননি সালমান। মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার আগেই মাঠেই হেলমেট এবং গ্লাভস ছুড়ে মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় তাঁর। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। তবে সহজে রাগ থামেনি সালমানের। মাঠ ছেড়ে বাউন্ডারি সীমানা পার হওয়ার পর আরও একদফা হেলমেট এবং গ্লাভস ছুড়ে মারেন এই ব্যাটার। এই ঘটনাকে কেন্দ্র করে সালমানের ওপর ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ অভিযোগ আনেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। এই অভিযোগ মেনে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। SHARES খেলাধুলা বিষয়: