বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: টানা বৃষ্টির পরও কমেনি রাজধানীর বায়ুদূষণ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। শহরটির বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১৩৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ১৭২। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ১৫৬। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৩৫ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ পঞ্চম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। SHARES জাতীয় বিষয়: