মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান দুর্নীতির মামলায় কারাগারে PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: দুনীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি আদালতে হাজির হলে সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে দুর্নীতির অভিযোগে রমজান আলীর বিরুদ্ধে দুদক পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। অপর দুটি মামলা বিচারাধীন। এই দুটি মামলার শুনানিতে আদালতে অনুপস্থিতির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুদকের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান আলী দীর্ঘদিন ধরে আদালতে হাজির হচ্ছিলেন না। আজ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। এ জন্য তিনি এত দিন আদালতে উপস্থিত হতে পারেননি। পুনরায় জামিনের জন্য আবেদন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: