সিআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি জনাব আলি আকবর খান। গতকাল ১ জুন (সোমবার) পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। সিআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে বিভিন্ন রেঞ্জে, পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে কাজ করেছেন। পেশাগত উৎকর্ষ সাধনে ডিআইজি আলি আকবর খান দেশ-বিদেশের বহু উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। বিশেষ করে মানব পাচার রোধ ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বিশেষ কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ইতালিতে অনুষ্ঠিত বৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক ডাটা কালেকশন কর্মশালাসহ একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, আলি আকবর খানের প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদর্শিতা এবং পেশাদারিত্বের ছোঁয়ায় সিআইডির চলমান অপরাধ তদন্ত কার্যক্রম আরও আধুনিক, গতিশীল এবং সময়োপযোগী হয়ে উঠবে। SHARES জাতীয় বিষয়: