স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ড. খোন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয়।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব দেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। সংসদে উত্তাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। এতে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।