স্বামীর মুখের দুর্গন্ধে অতিষ্ঠ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধের কারণে পারিবারিক অশান্তির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জেলার শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদূরবাড়ী) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) নামের ওই নারী এ অভিযোগ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। অভিযোগে তিনি বলেন, তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। স্বামীর মুখে দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। অভিযোগে আরও বলা হয়, মুখের তীব্র দুর্গন্ধ দূর করতে স্বামীকে নিয়মিত মুখ পরিষ্কার রাখার অনুরোধ করেও ফল পাননি পারভীন আক্তার। উল্টো এ কারণে প্রায়ই তাকে গালাগাল ও মারধর করা হয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: