হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জন। বিবৃতিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন। উল্লেখ্য, এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৭,১৫০ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন। SHARES স্বাস্থ্য বিষয়: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।