সংসদের দক্ষিণ প্লাজায় আজ প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের শপথ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই শপথ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। এরপর দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংসদ নেতা নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রচলিত রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির ইচ্ছাতেই এই ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি যোগ দিতে পারেন। বিদেশি অতিথিদের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও আসছেন বলে জানা গেছে। SHARES জাতীয় বিষয়: