অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পাবে আইনশৃঙ্খলা বাহিনী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬ ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাগার-সংশ্লিষ্ট যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা এ নির্দেশনা জারি করা হয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিনে ও রাতে যেকোনো সময় বন্দী চলাচল, বন্দীকে হাসপাতালে পাঠানো ও দাপ্তরিক প্রয়োজনে কারাগারের যানবাহন সার্বক্ষণিক ব্যবহারের দরকার হয়। তাছাড়া অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়। এ অবস্থায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের জরুরি সেবা অব্যাহত রাখার সুবিধার্থে উল্লিখিত দপ্তরসমূহের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের জন্য পেট্রোল পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। SHARES জাতীয় বিষয়: