মধ্যরাতে রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। SHARES রাজধানী বিষয়: রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।