বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ছাড়াও আজ ব্যস্ত সূচি

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

ডেস্ক রিপোর্ট: আজ ২৮ এপ্রিল, ক্রীড়াপ্রেমীদের জন্য ব্যস্ত একদিন। ক্রিকেট ও ফুটবল-দুই অঙ্গনেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে আন্তর্জাতিক লড়াইয়ের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাও রাখছে আলাদা আকর্ষণ।

দিনের শুরুতেই নজর থাকবে নারী ক্রিকেটে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে। ঘরের মাঠে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল, আর এই ম্যাচ দিয়েই দুই দলের লড়াইয়ের সূচনা।

ক্রিকেটের আরেকটি আকর্ষণ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রাত ৮টায় মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি।

ফুটবলপ্রেমীদের জন্যও রয়েছে জমজমাট আয়োজন। বাংলাদেশ ফেডারেশন কাপে একসঙ্গে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। আবাহনী লিমিটেড মুখোমুখি হবে পিডব্লিউডির, আর অন্য ম্যাচে ফকিরেরপুল খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ফুটবলে জমে উঠবে উত্তেজনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। এর আগে মধ্যরাতে সৌদি প্রো লিগে আল হিলাল খেলবে দামাকের বিপক্ষে।

ক্রিকেট

নারী ক্রিকেট সিরিজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট

ফ্যানকোড, ইউটিউব

পিএসএল ২০২৬

ইসলামাবাদ ইউনাইটেড-পেশোয়ার জালমি

সরাসরি, রাত ৮টা

টি স্পোর্টস, ট্যাপম্যাড

ফুটবল

বাংলাদেশ ফেডারেশন কাপ

আবাহনী-পিডব্লিউডি

সরাসরি,দুপুর ২টা ৪৫ মিনিট

ফকিরেরপুল-রহমতগঞ্জ

সরাসরি,দুপুর ২টা ৪৫ মিনিট

ইউটিউব

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সেমিফাইনাল, প্রথম লেগ

পিএসজি-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত ১টা

সনি টেন ২, ট্যাপম্যাড

সৌদি প্রো লিগ

আল হিলাল-দামাক

সরাসরি, রাত ১২টা

ফ্যানকোড