দিনাজপুরে লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬ ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। রোববার (৩১ মে) সকালে উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সকালে অভিযুক্ত ওই যুবককে আটক করে পুলিশকে সোপর্দ করেন স্থানীয়রা। আটক রহিম ঋশি (৩৫) পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋশির ছেলে। স্থানীয়রা জানান, দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার মালগাও গ্রামে জনি মাস্টার একটি লিচুর বাগান লিজ নেয়। সেই লিচুর বাগান রহিম ঋশি পাহারা দিতেন। আজ সকালে শিশুটি লিচুর বাগানে থাকা আম গাছে আম কুড়াতে গেলে রহিম ঋশি লিচু দেয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যায় এবং এক থোকা লিচু দেয়। পরে শিশুটিকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।এ সময় শিশুটি চিৎকার করলে আশে পাশে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জনি মাস্টারের বাগানের এক পাহারাদার একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: