আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: জাহিদুর রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান বলেছেন, সংগঠনের আদর্শ চর্চা, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে স্থানীয় শহীদ তিতুমির একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের আদর্শিক চর্চা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি মো. জাহিদুর রহমান তার বক্তব্যে বলেন, আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি সংগঠনের কর্মীদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা জাকিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, তরবিয়াত সেক্রেটারি হাফেজ তসলিম মিয়া, সদর থানা আমির ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। SHARES রাজনীতি বিষয়: