ইরান থেকে রাতে ফিরবেন ২৮০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

ডেস্ক রিপোর্ট: যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে ২৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকার জরুরি ভিত্তিতে বাংলাদেশিদের ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে আজ ২৮০ জনের মতো বাংলাদেশিকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে জানা যায়, বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সেখান থেকে ঢাকায় ফেরাতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ সামরিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেদিনই হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে দেশটিতে হামলা অব্যাহত রয়েছে।