রবীন্দ্র সরোবরে আজ গান গাইবেন আসিফ মাহমুদ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: রাজধানিতে নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের আয়োজন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান পরিবেশন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন শুরু হবে। ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। নাগরিক অংশগ্রহণে এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদ্যাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে। উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদ্যাপন করা হবে। আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: