উত্তরায় মার্কেটে ভাঙচুরের ঘটনায় মামলা: আসামি ৭০০, গ্রেফতার ১২ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে অজ্ঞতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এদিকে সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার খবরটি সম্পূর্ণ গুজব। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। SHARES আইন আদালত বিষয়: ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজধানীর উত্তরায় ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা