পাকিস্তানে রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতার প্রভাবে পাকিস্তানে হঠাৎ করেই তেলের দাম বেড়ে যাওয়ায় জনজীবনে চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে সাময়িকভাবে গণপরিবহনের ভাড়া মওকুফ করেছে সরকার। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব ধরনের গণপরিবহনে ভাড়া নেওয়া হবে না। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ খাতে প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ভর্তুকি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার রাতে জ্বালানির নতুন মূল্য ঘোষণা করে পাকিস্তান সরকার। এতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক এক ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দর নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ দশমিক ৪০ রুপি এবং ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫২০ দশমিক ৩৫ রুপি। সরকারি সূত্রে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর প্রভাব কমাতে গণপরিবহনে ভাড়া ফ্রি রাখার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: